,

জয় পেয়েও বিদায় নিল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও গোল পার্থক্যের কারণে শেষ ষোলোতে যাওয়া হলো না মেক্সিকোর। তাদের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বের টিকেট পেল পোল্যান্ড।

বুধবার লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে সৌদির মুখোমুখি হয় মেক্সিকো। যেখানে পুরো ম্যাচেই সৌদিকে কোণঠাসা করে রেখে দুর্দান্ত ফুটবল খেলল দলটি। যদিও প্রথমার্ধে কোনো গোল পায়নি।

তবে দ্বিতীয়ার্ধের মাত্র দ্বিতীয় মিনিটেই হেনরি মার্তিনের গোলে লিড পায় মেক্সিকো। পাঁচ মিনিটের ব্যবধানে আরও এক গোলে এগিয়ে দেন লুইস শেভেজ। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল কেবল আরেকটি গোল। কিন্তু ম্যাচর যোগ করা সময়ে সৌদির সেলিম আলদাওয়াসারি গোল দিয়ে বসলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

একই সময়ে শুরু আরেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারে পোল্যান্ড। শেষ মুহূর্তে মেক্সিকো গোল খাওয়ার আগে শুধু ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে ছিল পোলিশরা।

আর্জেন্টিনা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পোল্যান্ড ও মেক্সিকো। সৌদি ৩ পয়েন্ট নিয়ে তলানি থেকে শেষ করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯