সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অর্থ পাচার করছে, তারা নিজেরাও চলে যাবে: ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে সরকার দেশের কথা একদমই মনে না রেখে বিদেশে অর্থ পাচার করছে। দেশের প্রতি তাদের আস্থা নেই। তারা নিজেরাও বাইরে চলে যাবে।’

আজ বৃহস্পতিবার সকালে গণফোরামের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ড. কামাল হোসেন। রাজধানীর মতিঝিলে তার কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দেশ থেকে অর্থ পাচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘টাকা পাচারের ব্যাপারে সবাইকে সজাগ করতে হবে। সবাইকে সংগঠিত করে জাতীয় অর্থনীতিকে রক্ষায় পাহারা দিতে হবে। ব্যাংক থেকে কোথায় টাকা যাচ্ছে, কীভাবে যাচ্ছে— এসব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। প্রয়োজনে এসব অনিয়ম বন্ধ করতে আইনি ব্যবস্থা নিতে হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লে বেকারত্ব বাড়বে, আয় কমে যাবে, ব্যবসা-বাণিজ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সার্বিকভাবে সবার ক্ষতি হবে। এখান থেকে উত্তরণের জন্য দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এসব নেতিবাচক ও সমাজবিরোধী কাজ, বিশেষ করে দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুল ইসলাম খান, এস এম আলতাফ হোসেন, মোশতাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান খান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর