শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার খেলা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে আহত যুবক

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আর্জেন্টিনার খেলা উপলক্ষে বন্ধুদের সঙ্গে রকেট পটকা ফোটাতে গিয়ে বাম হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত করেছেন চান্দু নামের (২৫) এক আর্জেন্টিনা দলের সমর্থক।

বুধবার রাত ৯টায় দর্শনায় হল্ট স্টেশনে নিজের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত চান্দু দর্শনা হল্ট স্টেশনের আমিরুল ইসলামের বড় ছেলে।

চান্দুর ভাই আতিক হাসান জানান, তার ভাই আর্জেন্টিনার সমর্থক। রাতে আর্জেন্টিনার খেলা উপলক্ষে বন্ধুদের সঙ্গে কিছু আতশবাজি কিনে এনে ফোটাতে থাকে তারা। রকেট পটকা ফোটানোর সময় অসাবধানতাবশত পটকা ফেটে চান্দুর বাম হাতের দুই আঙুল ঝলসে ক্ষতবিক্ষত হয়ে যায়।

পরে স্থানীয়রা চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, আহত চান্দুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের দুটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ