শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গাড়ি বন্ধ করে সমাবেশে উপস্থিতি কমানো যাবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর দুপুরে। কিন্তু নেতাকর্মীরা এরই মধ্যে রাজশাহী আসতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দূরদূরান্তের নেতাকর্মীরা সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশে অবস্থান নিতে শুরু করে। রাত ১২টার দিকে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন সেখানে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসেন। স্লোগান দিতে দিতে তারা মাঠে প্রবেশ করেন।

বুধবার দুপুরে আট শর্তে সমাবেশের অনুমতি পায় বিএনপি। আর সন্ধ্যার পর থেকে মাদরাসা মাঠের দিকে আসতে শুরু করে নেতাকর্মীরা। তারা মাদরাসা মাঠের পাশের সড়কে ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। রাত সাড়ে ১১টার দিকে মাঠে গিয়ে দেখা যায় ব্যাগ কাঁধে নিয়ে লোকজন ঈদগাহ মাঠে ঢুকছেন। আবার যারা কিছুক্ষণ আগে এসেছেন তারা ব্যস্ত পলিথিন দিয়ে তাঁবু টাঙাচ্ছে। আবার কিছুদূর পর পর বড় বড় হাঁড়িতে চলছে রান্নার কাজ। নেতাকর্মীরা যেন উৎসবে মেতেছে। নেতাকর্মীরা বলছেন, যেহেতু বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হবে সে কারণে তারা আগের দিনই সমাবেশস্থলে চলে এসেছেন।

পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে আসা মনোয়ারুল ইসলাসম বলেন, তারা প্রায় ২ শ নেতাকর্মী একসাথেই এসেছেন। সন্ধ্যা থেকেই তারা ঈদগাহ মাঠে অবস্থান করছেন। তাদের এলাকার আরো প্রায় ৮ হাজার লোক আসার কথা রয়েছে বৃহস্পতিবার। তারা এ কদিন এখানেই রান্না করে খাবার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। চাল তরিতরকারি, হাঁড়িপাতিল সব কিছু নিয়ে তারা এখানে এসেছেন। যখন তার সাথে কথা হচ্ছিল পাশেই চলছিল রান্নার আয়োজন।

বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে আসা আমিনুল ইসলাম বললেন তারা এসেছেন প্রায় ৬ শ জন। সাথে নিয়ে এসেছেন ৫ মণ চাল, তরিতরকারি। সেই সাথে মুড়ি চিড়া, বিস্কুটও সাথে এনেছেন। তাঁবু টাঙানোর জন্য তারা নিয়ে এসেছেন পলিথিন। আবার শীতের কথা মাথায় রেখে সবাই এনেছেন গরম পোশাকও।

চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বাস বন্ধের কারণে নেতাকর্মীরা আগেই আসতে শুরু করেছে। বৃহস্পতিবার আরো বিপুলসংখ্যক নেতাকর্মী হাজির হবে। সকল বাধা উপেক্ষা করে লাখ লাখ মানুষ এ সমাবেশে যোগ দেবে। তিনি বলেন, গাড়ি বন্ধ করে সমাবেশে উপস্থিতি কমানো যাবে না। রাজশাহীর মানুষ সবাইকে স্বাগত জানাবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ