,

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আন্ডারগ্রাউন্ডে যাবে সব ক্যাবল: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঢাকা শহরে ক্যাবল-ট্রান্সফর্মার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, ঝোলানো থাকবে না। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় সে লক্ষ্যে ডিপিডিসি এলাকা অর্থাৎ পুরান ঢাকা, বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর, হাতিরঝিল এবং নারায়ণগঞ্জে কিছু এলাকায় পুরো সিস্টেম আপগ্রেড করতে ৪ বছর আগে চীনের সঙ্গে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) প্রকল্প নেওয়া হয়েছিল। সেটি এখন চলমান।

ট্রান্সফর্মার আর কেউ ঝোলানো অবস্থায় দেখবে না জানিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকার উপকেন্দ্র আমরা আপগ্রেড করছি। আরেকটি বড় প্রকল্প এর সঙ্গে সংযুক্ত; আন্ডারগ্রাউন্ড ক্যাবল। ধানমন্ডি এলাকায় আমরা প্রথম শুরু করেছি। বিদেশের মতো সব ক্যাবল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আগামী সপ্তাহ থেকে এই কাজ শুরু হবে।

নসরুল হামিদ আরও বলেন, শুধু ইলেকট্রিক লাইন না, ফাইবার অপটিক ক্যাবলও থাকবে। আমরা আরও নকশা করে ফেলছি আন্ডারগ্রাউন্ড ক্যাবল কীভাবে হবে।

ধানমন্ডির আগে নসরুল হামিদ তেজগাঁও এলাকার উপকেন্দ্র পরিদর্শন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯