শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন মানুষ। বুধবার দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে জোহরের নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিতি জাহদিয়া মাদরাসায় বিস্ফোরণ ঘটেছে। এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশুনা করে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী এই ক্ষমার অযোগ্য অপরাধের হোতাদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার একজন চিকিৎসক। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া