,

দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : পূর্বাঞ্চলীয় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা এই তথ্য জানান। আজ বুধবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাখমুত শহরে দুইজন, দ্রোবীশেভে দুইজন এবং প্রতিবেশী শহর লিম্যানে একজন নিহত হয়েছেন।

এ ছাড়া রুশ বাহিনীর হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানান কিরিলেঙ্কো। বাখমুতে রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ২৮০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘার আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯