,

‘বাংলাদেশের অর্থনীতি ঠুনকো নয়, যে ঝাড়া দিলেই পড়ে যাবে’

news-image

গাজীপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‌‘আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের উপর দাড়িয়ে আছে। দেশের অর্থনীতি এতোটা ঠুনকো নয় যে, কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই তা পড়ে যাবে। তাই যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তাদের কথা সত্য নয়। কারণ বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হওয়ার প্রশ্নই উঠে না।’

আজ বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে আর এ স্পিনিং মিলস নামের একটি শিল্পকারখানার এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পন্য রপ্তানি করেন ও যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায়। কেউ কেউ বলেন আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি সরকারের আমলের চেয়ে এখন ৬ গুন রিজার্ভ আমাদের রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার আর এখন আছে ৩৬ বিলিয়ন ডলার। তবে আমাদের আগে যা ছিল তার চেয়ে এখন কমেছে। সরকার কাজ করেছে বলেই তো রিজার্ভ কমেছে। আমরা তো আর উন্নয়ন কাজ বন্ধ রাখতে পারি না। আর রিজার্ভের কাজটা হলো সংকটে তা ব্যয় করা। তবে আমাদের রিজার্ভ এমন পর্যায়ে যায়নি যে এখন আমাদের শঙ্কায় থাকতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিল্পায়ন ও উৎপাদন বাড়াতে হবে। তবে অবশ্যই আমাদের পরিবেশের প্রতি খেয়াল রেখেই উন্নয়ন করতে হবে। কারণ আমরা পরিবেশের বড় ক্ষতি করে ছোট লাভ চাই না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজিব হায়দারসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯