প্রতিপক্ষকে ফাসাঁতে স্ত্রীকে ‘খুন’

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম চরে বকুল বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকায় জমির মালিকানা বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামী বাচ্চু মেলকার এমনটা করেছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় বকুল বেগমের বড় বোন মুকুল বেগমকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত শাজাহান সর্দারের জমি একটি চক্র জালিয়াতি করে জাল দলিল করে। পরে খাস জমি দেখিয়ে সেই জমি দখল করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে দীর্ঘদিন ধরে একটি দেওয়ানী মামলাও চলমান ছিল।

শাহজাহান সর্দারের ছেলে রুবেল সর্দার বলেন, ‘মামলায় পরাজিত হয়ে ২০০৩ সালে বাচ্চু তার বাবা মন্নান মেলকার ও মাকে এ্যাসিড দিয়ে ঝলসে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে উচ্চ আদালতে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় ৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনার পর থেকে নতুন ফন্দি করছে বাচ্চু।’

তিনি আরও জানান, নিজের স্ত্রীকে হত্যার আগে বাচ্চু তার মেয়ে ঈষাকে নিয়ে দুলারহাটে থাকবেন বলে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ভোরে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বাচ্চু। এখন এই ঘটনায় আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

বাচ্চু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী মামলার কাগজপত্র নিয়ে থানায় আসা যাওয়া করত। এ জন্য তাকে আমাদের প্রতিপক্ষ শাজাহান সর্দার ও স্বপনের ছেলেরা হুমকি দিয়ে ভয় দেখাত।’

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান