শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৪ বছর বয়সেই’ বাবা হয়েছেন শহর আলী!

news-image

রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নারুয়া গ্রামের বাসিন্দা মো. শহর আলী। তার বয়স ৫৯, আর স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৭০। এ দম্পতির একমাত্র সন্তান স্বপনের বয়স ৫৫ বছর। সে হিসাবে, চার বছর বয়সেই বাবা হয়েছেন শহর আলী! আর স্ত্রী তার চেয়ে ১১ বছরের বড়।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বয়সে এমন গড়মিল হয়েছে শহর আলীর পরিবারে। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছে ওই পরিবারটি।

জানা গেছে, এনআইডি অনুযায়ী মো. শহর আলীর জন্ম ১৯৬৩ সালের ১৮ আগস্ট। তার স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম ১৯৫২ সালের ১৭ মে। এ দম্পতির একমাত্র ছেলে স্বপনের জন্ম হয়েছে ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি। সে অনুযায়ী, বর্তমানে শহর আলীর বয়স ৫৯ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৭০ বছর আর তাদের ছেলে স্বপনের বয়স ৫৫ বছর।

আজ বুধবার সকালে দৈনিক আমাদের সময়কে শহর আলী বলেন, ‘ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ তারা (তথ্য সংগ্রহকারী) ইচ্ছামতো বসিয়েছেন। এ কারণে ভোটার আইডি কার্ড দিয়ে সরকারি বিভিন্ন সহায়তা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার চেয়ে যারা ছোট তারাও বয়স্কভাতা পাচ্ছেন। আর তিনি আইডি কার্ড নিয়ে গেলে বলে আপনার বয়স হয়নি।’

মো. শহর আলী ও তার ছেলে স্বপনের এনআইডি কার্ড

এ ভুক্তভোগী বলেন, ‘আমার চেয়ে একমাত্র ছেলে চার বছরের ছোট। তাহলে কী চার বছরেই বাবা হয়েছিলাম? আবার স্ত্রীর বয়স আমার চেয়েও ১১ বছর বেশি। এখন কী করব?’

অভিযোগ করে শহর আলী বলেন, ‘নির্বাচন অফিসে গেলে তারা সংশোধনীর আবেদন করতে বলেন। কার ভুলে এখন ভুগছি! বিষয়টি তদন্ত করে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে। আবেদন করলে ঠিক করে দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ