,

আর্জেন্টিনা-পোল্যান্ড: পরিসংখ্যানে কে এগিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের (গ্রুপ-সি) শেষ ম্যাচ আজ। বাংলাদেশ সময় রাত ১টায় রবার্ট লেভানডভস্কির পোল্যান্ডের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। মেসিরা জিতলে পরের রাউন্ডে চলে যাবে। অন্যদিকে পোল্যান্ড ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত। আর্জেন্টিনা হেরে গেলে বিদায় নেবে। আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরবের ম্যাচের দিকে।

ম্যাচের আগে আসুন দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান ও টুকিটাকি…

* গত তিন ম্যাচে জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে পোল্যান্ড। এবারের বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে।

* ২০১১ সালে সর্বশেষ আর্জেন্টিনা ও পোল্যান্ড খেলেছে। সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পোল্যান্ড ২-১ ব্যবধানে জিতেছিল।

* আর্জেন্টিনা ও পোল্যান্ড ১১ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা জিতেছে ৬টিতে। আর পোল্যান্ডের জয় সেখানে ৩টি। ২টি ম্যাচ ড্র হয়েছে।

* বিশ্বকাপে আর্জেন্টিনা ও পোল্যান্ড ২টি ম্যাচ খেলেছে। ১৯৭৮ সালে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনা ২-০ গোলে জয়ী হয়েছিল। ১৯৭৪ সালে আবার ২-৩ গোলে হারে আর্জেন্টিনা।

* বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড