শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি কাতার বিশ্বকাপে ইতিমধ্যেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায় তিতের শিষ্যরা।

কিন্তু এর মধ্যে ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ হলো চোট পেয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। এর আগে চোটের কারণেগ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও দানিলো লুইজ দা সিলভা।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ