,

ভাষাসংগ্রামী রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

news-image

অনলাইন ডেস্ক : ভাষাসংগ্রামী ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ৩০ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য জীবদ্দশায় পেয়েছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক।

১৯৩৪ সালে চাঁদপুরে জন্ম নেওয়া রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ভাষাসংগ্রামের দুর্লভ অনেক ছবি তিনি ধারণ করেন নিজের ক্যামেরায়। ঢাকার সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তখন থেকেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন।

১৯৫৭ সাল থেকে রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন এই ভাষাসংগ্রামী ও মহান মুক্তিযোদ্ধা। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটের সভাপতি ছিলেন দীর্ঘ সময়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড