,

পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তালেবানের

news-image

অনলাইন ডেস্ক : শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল মাস তিনেক আগেই। এবার পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরুর ঘোষণা করল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান তালেবান সোমবার একতরফা ভাবে সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি বাতিল করে এই যুদ্ধ ঘোষণা করল। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশ-সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, মঙ্গলবারই পাকিস্তানের সেনাপ্রধান পদে জেনারেল কামার জাভেদ বাজওয়ার শেষ দিন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে আসিম মুনিরের হাতে ক্ষমতা হস্তান্তরের ‘প্রতীকি পদমর্যাদামূলক ক্ষুদ্র লাঠি’ তুলে দেন জেনারেল বাজওয়া। এরমাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সেনাপ্রধান হন মুনির। বুধবার নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির দায়িত্ব নেবেন। এমন সময়েই পাকিস্তান তালেবানের এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক এবং সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরে টিটিপির সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছিল তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। কিন্তু গত ডিসেম্বরে সেই আলোচনা ভেস্তে যায়।

এর পর এপ্রিলে ইসলামাবাদে ক্ষমতার পালাবদল হয়। ইমরানকে সরিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। জুনে ফের আলোচনা শুরুর পরে সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুপক্ষ। কিন্তু আগস্টে দ্বিতীয় দফার বৈঠকও নিষ্ফল হয়। টিটিপির অভিযোগ, সংঘর্ষবিরতি ভেঙে পাকিস্তানি সেনাবাহিনী একতরফা ভাবে অভিযান শুরু করার ফলেই নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি সংবাদপত্র দ্য ডনের দাবি, সেপ্টেম্বরের গোড়ায় জেনারেল বাজওয়া ২৫০ নম্বর কোরের কমান্ডার এবং অন্য অফিসারদের সঙ্গে বৈঠকে খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে নতুন করে সন্ত্রাস দমন অভিযান শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তার পরেই শুরু হয় ‘অপারেশন’। এই পরিস্থিতিতে পাকিস্তান তালেবানের ‘যুদ্ধ’ ঘোষণায় আফগান সীমান্তের পাশাপাশি সে দেশের বড় শহরগুলোতে নাশকতার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড