,

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

গাজীপুর প্রতিনিধি : প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর যমুনা এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৬টার দিকে বিকল গারারন এলাকায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছা মাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে শ্রীপুর রেলস্টেশনের উদ্ধর কর্মীরা ওই ইঞ্জিন মেরামতের কাজ শুরু করে। সকাল সোয়া ৮টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান ওই রেলওয়ে স্টেশনের মাস্টার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড