,

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিশ্রেণির আয়করদাতাদের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল। তার মানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।

আগের ঘোষণা অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।

এদিকে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না।

তিনি আরও জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেটে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে আমি বিশ্বাস করি এ বছর বেশিসংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড