,

গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে নেদারল্যান্ডস

news-image

অনলাইন ডেস্ক : দুর্দান্ত ছন্দে থাকা কোডি গ্যাকপো গোল পেলেন আরও একবার। ফ্রেংকি ডি ইয়ং দেশের জার্সিতে দীর্ঘ দিনের গোল ক্ষরা কাটালেন। এই দুইয়ের নৈপুণ্যে কাতারকে সহজেই হারাল নেদারল্যান্ডস। ফলে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়েই শেষ ষোলোতে পা রাখল দলটি।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার ‘এ’ গ্রপের ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যাকপো ২৬তম মিনিটে ডাচদের এগিয়ে দেন। এনিয়ে চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল পেলেন তিনি। পরে ডি ইয়ং ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

একই সময়ে আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্রুপের অন্য দুই দল সেনেগাল ও ইকুয়েড। সেনেগাল ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ রানার্স হিসেবে কেটেছে দ্বিতীয় পর্বের টিকেট। অর্থাৎ এই গ্রুপ থেকে ইকুয়েডর ও কাতার বিদায় নিল।

কাতারের বিপক্ষে নামার আগে গ্রুপের শীর্ষেই ছিল নেদারল্যান্ডস। অন্য দিকে প্রথম দুই ম্যাচ হারায় কাতারের হারানোর কিছু ছিল না। পুরো ম্যাচে কাতার আসলে লড়াইয়ের জানানও দিতে পারেনি। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে খেলেছে নেদারল্যান্ডস। তুলে নিয়েছে প্রত্যাশিত জয়।

গত আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ডাচরা। কাতারে নকআউট নিশ্চিত হলো। এখন নিশ্চয়ই আরও সামনে তাকাতে চাইবে লুই ফন গালের শিষ্যরা।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু