,

এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি নিয়মিত কাজ করছেন কলকাতার বাংলা সিনেমাতেও। এবার এই অভিনেত্রীকে পাওয়া যাবে হিন্দি সিনেমায়। নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। আর মুখ্য ভূমিকায় থাকছেন জয়া আহসান। এতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে ‘করক সিং’ সিনেমায়।

শোনা গেছে, এই সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। আর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে সিনেমার শুটিং।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির