শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির হাতে বাংলাদেশের পতাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছুটছেন লিওনেল মেসি। পেছনে মেসির দিকে তাকিয়ে আছেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। এমন একটি ছবি সম্প্রতি টুইটারে শেয়ার করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ।

মেসির হাতে বাংলাদেশের পতাকার এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক যোগযোগমাধ্যমেও তা ভাইরাল হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’

তবে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে মেসির হাতে লাল-সবুজের পতাকাটি এডিট করে লাগানো হয়েছে। মেক্সিকোরর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের গোল উৎসবের ছবি এটি। সেখানেই ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা।

গত শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর রাজধানীতে মিছিল করে আর্জেন্টিনা ভক্তরা। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের খবর পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছে টুইটারে। ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই হলো ফুটবলের শক্তি। আর্জেন্টাইন ভক্তরা মেসির দেওয়া গোল উদ্‌যাপন করছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ