রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের কথা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি ইস্যুতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে চাচ্ছে চীন। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র রিপোর্টে বলা হয়েছে, চতুর্থ চীন-রাশিয়া জ্বালানি ফোরামে এক বার্তায় শি এই মন্তব্য করেছেন। চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি অংশীদারিত্ব গড়তে কাজ করতে ইচ্ছুক। একইসঙ্গে পরিচ্ছন্ন ও গ্রিন এনার্জির উন্নয়নের প্রচার এবং যৌথভাবে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা-শিল্প সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখতেও ইচ্ছুক।

এদিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া থেকে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের আমদানির পরিমাণ বাড়িয়েছে চীন। একইসঙ্গে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটি এখন পর্যন্ত রাশিয়ার ওপর নিন্দা জানায়নি। এই নিয়ে চীনের ওপর অনেকটা বেজার পশ্চিমা দেশগুলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান