শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিনি-চুন-ফিটকিরি দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়!

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়। ভেজাল গুড় তৈরি ও মজুদের অভিযোগে বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৭০০ কেজি আখের চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়। সেখানে তিনজনকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

র‌্যাব-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি, চুন, ফেব্ররিক রং, ফিটকিরি ও সোডাসহ কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল ১ হাজার ৮০০ কেজি খেজুরের পাটালি গুড় ও ৯০০ কেজি তরল গুড় উদ্ধার করা হয়। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ভেজাল গুড় তৈরি ও মজুদ করার দায়ে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে (৩২) মোট ৬২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় র‌্যাব জব্দ করা গুড় ও অন্য উপকরণ সবার সামনে ধ্বংস করে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ