বিছানা ছেড়ে ব্রাজিল ম্যাচে গ্যালারিতে হঠাৎ ‘নেইমার’!

news-image

অনলাইন ডেস্ক : গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে মাঠে নামতে পারেননি নেইমার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচেও নামার সম্ভাবনা কম। রয়েছেন হোটেলেই। অথচ সেই নেইমার কি-না হোটেল ছেড়ে সোজা চলে গেলেন গ্যালারিতে। মাঠে যখন রিচার্লিসন, ভিনিসিয়াসরা খেলছেন তখন গ্যালারিতে বসে তিনি!

নেইমারকে দেখে অবাক সেখানে উপস্থিত ব্রাজিলের সমর্থকরা। যদিও কিছুক্ষণ পরে ভুল ভাঙে সবার।

বিষয়টি কী ছিল : যিনি গ্যালারিতে ছিলেন তিনি আসল নেইমার নন। তার মতো দেখতে। একবার দেখলে অনেকের পক্ষেই আলাদা করা কঠিন। গ্যালারিতে তাই তাকে দেখে অবাক হন ব্রাজিলের সমর্থকরা। তার সঙ্গে অনেকে সেলফিও তোলেন। পরে ভিড়ের মধ্যে থেকে রক্ষীরা সেই নকল নেইমারকে বের করে নিয়ে যান। শুধু গ্যালারিতে থাকা দর্শকরা নন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমও নকল নেইমারকে চিনতে ভুল করে। তারাও তার ছবি দিয়ে জানায়, ব্রাজিল ম্যাচে গ্যালারিতে নেইমারকে দেখা গেছে। পরে অবশ্য ভুল শুধরে নেয় তারা।

এত কিছু যখন হচ্ছে, তখন নেইমার শুয়ে হোটেলের বিছানায়। জানা গেছে, হোটেলের ঘরে নেইমারের ফিজিয়োথেরাপির সেশন ছিল। তাই দলের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নেন। হোটেলের ঘরে বসেই খেলা দেখার সিদ্ধান্ত নেন তিনি। দলের পক্ষেও কোনো আপত্তি করা হয়নি। দলের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব নেইমারকে সুস্থ করে তোলা। সে কারণেই চিকিৎসকরা দিন রাত খাটছেন। বিছানায় শুয়ে টেলিভিশনে ব্রাজিলের খেলা দেখেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন তিনি।

অবশ্য এই প্রথম নকল নেইমারকে দেখে চিনতে ভুল হয়েছে তা নয়, ব্রাজিলের প্রথম ম্যাচের পরে কাতারের রাস্তায় তাকে দেখে নেইমার ভেবে বসে ফক্স স্পোর্টসের মতো নামি সংবাদমাধ্যম। নকল নেইমারের ছবি তুলে টুইট করে তারা জানায়, দোহার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নেইমার। পরে অবশ্য ভুল বুঝতে পারে তারা। সূত্র : স্কাই নিউজ

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান