সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে বৈঠক হয়েছে আওয়ামী লীগ নেতাদের। সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক হয়।

শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে সভায় উপস্থিত ছিলেন।

তারা একসঙ্গে ডিনার করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারসহ নানান বিষয়ে আলাপ করেন।

এবিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি। এমনিতেই কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক যেন আরও গভীর হয়।

তিনি বলেন, আমি বলেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। সেখানে সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তারা জানাতে পারে যে, এখানে সুবিধা আছে, বিনিয়োগ করতে পারে।

‘রাষ্ট্রদূত বলেছে, তারা বিষয়টি জানে। তবে এখানে বিনিয়োগকারীদের কিছু সমস্যা আছে। কারণ আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু সমস্যা হয়। যে কোনো কাজ দেরিতে হয়। আমি বলেছি, সরকার চেষ্টা করছে এগুলো আরও দ্রুত ও সহজ করতে। সবকিছু ডিজিটালাইজ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে