,

টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনই জেলার দেলদুয়ার উপজেলার কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এদের মধ্যে আবুল হোসেনের বাড়ী বাসাইল উপজেলার ময়থা গাছ পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু