সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ইমরান (২৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ভুলতা এলাকার বাংলাকেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার ঠান্ডু মিয়ার ছেলে।

এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে ইমরানসহ দুইজন চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ইমরানের বাবা ঠান্ডু মিয়া জানান, তার ছেলে গত ৫ বছর ধরে অটোরিকশা চালিয়ে আসছেন। গত রবিবার দিবাগত রাত একটার দিকে তিনজন ছিনতাইকারী গার্মেন্টসের সামনে থেকে যাত্রী সেজে ইমরানের অটোরিকশায় ওঠেন।

এ সময় বাংলাগেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নিতে চায়। ইমরান বাধা দিলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে প্রথমে স্থানীয় ইউএস বাংলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে