শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর সেই স্মৃতির জামিন বাতিলের শুনানি ২ মাস মুলতবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি ২ মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৮ নভেস্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

সুপ্রিম কোর্টের আদেশের পর সোনিয়া আক্তার স্মৃতি কারাগার থেকে মুক্তি পেতে পারবেন না বলে গণমাধ্যমেকে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মো. মোরশেদ।

এর আগে,গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে ৫ অক্টোবর বিএনপি নেত্রী স্মৃতিকে আদালতে তোলা হয়। তখন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ৩১ অক্টোবর বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে। এই আবেদনের শুনানি নিয়ে ২ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠান। এর মধ্যে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ