,

এরদোয়ানের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল রোববার তিনি বলেছেন, তুরস্ককে কেউ তার নিজের নিরাপত্তা রক্ষার অধিকার ব্যবহার করতে বাধা দিতে পারবে না। খবর আনাদোলু এজেন্সির।

ইস্তানবুলে এক বৈঠকে এরদোয়ান বলেন, তুর্কির নিজস্ব নিরাপত্তার জন্য দেশটি সীমানার বাইরে এবং অভ্যন্তরে নির্ধারিত অঞ্চলে সব ধরণের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। কেউ আমাদের সেই অধিকার ব্যবহারে বাধা দিতে পারবে না। সম্প্রতি ইরাক ও সিরিয়ায় অভিযানের কথা উল্লেখ করে তিনি এসব মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেছেন, উত্তরাঞ্চলীয় ইরাকে চলমান ক্ল-লক অভিযানের অংশ হিসেবে তুর্কি ৪৮০টি সন্ত্রাসীকে প্রতিহত করেছে। দেশটি চলতি বছরের এপ্রিলে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ করে এই অভিযান শুরু করে।

সম্প্রতি ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন এবং ৮০ জনের বেশি আহত হয়। এই হামলার জন্য পিকেকে দায়ী করে তুরস্ক। এরপরেই তাদের আস্তনা লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় হামলা চালায় তুরস্কের বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড