স্বামীকে হত্যা করে ২২ টুকরো করে শহরে ‘ছেটালেন’ স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ফের লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে ভারতের দিল্লিতে। দেশটিতে স্বামীকে হত্যার দায়ে এক নারীও ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

রিপোর্ট, স্বামী পরকীয়ায় লিপ্ত- এমনটি জানতে পেরে ওই নারী তার ছেলের সহযোগিতায় স্বামীকে হত্যা করে। এরপর স্বামীর দেহ কেটে ২২ টুকরো করে। তা রেখে দেয় ফ্রিজে। পরবর্তীতে পূর্ব দিল্লির বেশ কয়েকটি আশেপাশের অঞ্চলে ফেলে দেয়।

এবারের ঘটনায় ভুক্তভোগী অঞ্জন দাস নামের ওই ব্যক্তি পূর্ব দিল্লির পাণ্ডব নগরের বাসিন্দা। পুলিশ বলছে, অঞ্জন দাসকে তার স্ত্রী পুনম দাস এবং ছেলে দিপক পরকীয়ার অভিযোগে গত জুনে হত্যা করে। প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, এরপরে হত্যা করা হয়। ত্রিলোকপুরিতে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এরপর পাণ্ডব নগরের বিভিন্ন জায়গায় টুকরো দেহ ফেলে দেওয়া হয়।
এই ফ্রিজে রাখা হয় টুকরো দেহ

সিসিটিভি ফুটেছে দেখা যায়, দিপক গভীর রাতে হাতে ব্যাগ দিয়ে শহরের আশেপাশে হেঁটে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিপক এভাবে শরীরের অংশ ফেলে দিয়েছেন। আর তাকে অনুসরণ করছিলেন পুনম। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে দেশটিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে ৩৫ টুকরো করে দিল্লির জঙ্গলের বিভিন্ন স্থানে ফেলে দেন প্রেমিক আফতাব। দেশটিতে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান