সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে গত বারের মতো এবারও এগিয়ে আছে মেয়েরা।

আজ সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষা ফল প্রকাশ করেন।

এ বছর মাধ্যমিকে সারা দেশে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। যা ২০২১ সালের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন বেশি। অংশ নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন। আর জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ২১ হাজার ১৫৬ জন ছাত্র এবং এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে