,

রিয়েলিটি শোর মঞ্চে কেন কাঁদলেন নোরা

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। তার নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খুঁজে পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন স্বর্গের রূপসীদের মতো দুলে ওঠে। নাচের সময় তার শরীরী ভাষায় বুঁদ হয়ে থাকেন দর্শকরা। আর সেই নোরাই এবার পুরোনো প্রেমের কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন।

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে সামলাতে পারেননি।

সম্প্রতি ছোটপর্দায় নাচের একটি রিয়ালিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় নোরাকে। সেখানে ‘বড়া পচতাওগে’ গানে পারফর্ম করেন একজন প্রতিযোগী। সেই নাচ-গান দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি নোরা। ফিরে গেছেন নিজের অতীতে, করেছেন স্মৃতি রোমন্থন।

নোরা জানান, পারফরম্যান্সটি দেখে চোখ ভিজে গেছে তার। ইমোশনাল হয়ে পড়েছেন। এই গানটি যেন তারই। গানটির সঙ্গে তিনি তার অতীতকে রিলেট করতে পারেন। এই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। একটা সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা। সেই প্রেমের কথাই মনে পড়ে গেছে রিয়েলিটি শোয়ের মঞ্চে।

সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন নোরা। বর্তমানে তার হাতে একাধিক কাজ। ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির