সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সামজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অন্যতম। বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে যোগাযোগমাধ্যমটির সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডের।

সাইবার নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৫০ কোটি হোয়াটসঅ্যাপ গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সেইসঙ্গে এই বিপুল পরিমাণ তথ্য ইতোমধ্যে অনলাইনে বিক্রি করছে হ্যাকাররা।

সাইবার নিউজ বলছে, সাইবার অপরাধীরা ২০২২ সালের ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন। সেখানে ৮৪টি দেশের ফোন নম্বার রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, ইতালি এবং ভারত।

হ্যাকাররা দাবি করেছে, তারা ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে বলে দাবি হ্যাকারদের। তবে হ্যাকাররা কীভাবে এসব তথ্য চুরি করেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নিয়ে মন্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে