,

মেসির গোলে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় হার্ট অ্যাটাকে শামীম মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে আর্জেন্টিনা মেক্সিকোর ম্যাচ দেখার সময় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটে।

শামীম মিয়া মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের তাহের উদ্দিনের ছেলে। তিনি আর্জেন্টিনা দলের সমর্থন করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আর্জেন্টিনা- মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম মিয়া। মেক্সিকোর বিপক্ষে মেসি গোল করলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় তার হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীমের বাবা তাহের উদ্দিন জানান, তার ছেলের হার্টের সমস্যা ছিল। এর আগেও তার দুবার হার্ট অ্যাটাক হয়। গত রাতে মেসি গোল দিলে সবার সঙ্গে সেও চিৎকার দেয়। এ সময় সে হার্ট অ্যাটাক করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জের বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, শামীমের আগে থেকেই হার্টে সমস্যা ছিল। যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু তাই এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির