,

ব্রাজিল শিবিরে স্বস্তির খবর

news-image

স্পোর্টস ডেস্ক : রিচার্লিশনের জোড়া গোলে দুর্দান্ত জয় নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচে তিতের দলের মুগ্ধতা ছড়ানো শৈল্পিক ফুটবলে ভক্ত সমর্থকরা বুদ হয়েছে। তবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচেই অস্বস্তির খবর পায় ব্রাজিল। গোড়ালিতে চোট পান নেইমার।

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর ব্রাজিল শিবিরকে স্বস্তির সংবাদই দিয়েছেন দলের চিকিসৎরা। তারা জানিয়েছেন দ্রুতই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলে ফুটবল দলের পোস্টার বয় নেইমার।

গত বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলায় গোল করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভূমিকা রেখেছেন নেইমার। আর এ কারণে সার্বিয়া ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন ব্রাজিলের এই মহাতারকা।

কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল ব্রাজিল কোচ তিতেকে।

সুস্থ হলেও আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিল কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে ব্রাজিলের শেষ ১৬ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। পরিস্থিতি বিচারে পরের ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। শেষ ১৬’র ম্যাচেই মাঠে নামতে পারেন নেইমার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড