,

দিল্লির হাসপাতালে ভর্তি ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : গত অক্টোবর থেকে হাসপাতালে দৌড়ঝাঁপ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আজ রোববার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এরপর তার অস্ত্রোপচার করা হবে।

জানা গেছে, অনেকদিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শবনম ফারিয়ার। চিকিৎসক জানিয়েছে, তার নাকে জটিলতা রয়েছে।

ফারিয়া বলেন, ‘এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন।’

দেবী’খ্যাত এই অভিনেত্রী জানান, অপারেশন শেষে তিনদিন থাকতে হবে হাসপাতালে। এরপর আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত থাকবেন দিল্লিতে তার বড় বোনের বাসায়। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির