,

বেনাপোলে যাত্রীবাহী ভ্যান থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় যাত্রীবাহী ভ্যান থেকে এক কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোলের আমড়াখালী আমড়াখালী বিজিবি চেকপোস্টের ১০০ গজ দূরে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

তবে স্বর্ণ পাচারের হোতা ভ্যানচালক উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার মৃত্যু মোহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু (৩৫) পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভ্যানের ভেতর লুকিয়ে স্বর্ণ নিয়ে ভারতে পাচার করা হচ্ছে। পরে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালালে ভ্যানচালক মিলন ওরফে ছোট বাবু মোটর চালিত ভ্যানটি ফেলে পালিয়ে যায়।

পরে ভ্যানটি উদ্ধার করে ভ্যানের বডি ভেঙে তল্লাশি করে তার ভেতর থেকে এক কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মিলন ওরফে ছোট বাবুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ