,

অরিজিৎকে কাছ থেকে দেখবেন? লাগবে ১৬ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরে নতুন চমক- সেটিই স্বাভাবিক। তবে সময়ের সঙ্গে সঙ্গে জাদুকণ্ঠি গায়ক অরিজিৎ সিংয়ের খ্যাতি এবং দর যেভাবে বাড়ছে, তা অবাক করতে পারে অনুরাগীদেরও। আগামী বছর পুনের এক কনসার্টে গাইবেন অরিজিৎ। সেই মতো চুক্তিও পাকা। তবে টিকিটের দাম শুনলে চমকে উঠতে হয়।

অরিজিৎকে কাছ থেকে দেখার জন্য দিতে হবে ১৬ লাখ টাকা!

আর যদি বাইরে দাঁড়িয়ে বড় পর্দায় অনুষ্ঠান দেখেই আশ মেটাতে চান, তবে একেবারে শুরুর দিকে টিকিট কাটলে দাম পড়বে ৯৯৯ টাকা। এর পর ভেতরে কিংবা অনুষ্ঠান চত্বরের কাছাকাছি থাকতে চাইলে অঙ্কটা বাড়তেই থাকবে। ভেতরে মাত্র ৪০টি আসন।

কেন এত দাম? শোনা যাচ্ছে, প্রিমিয়াম লাউঞ্জে বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। খাবার এবং অ্যালকোহল নেওয়া যাবে ইচ্ছামতো। স্টার্টার এবং মিষ্টিমুখেরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ, প্রিয় গায়ককে কাছ থেকে দেখার পাশাপাশি প্রমোদ কিংবা সুখ থেকেও বঞ্চিত হবেন না দর্শক, সেই আয়োজন করতে চাইছে পুনের সেই সভাগৃহ।

ভেতরের বিলাসবহুল আসনের টিকিটেও রয়েছে দামের পার্থক্য। প্রথম আসন যেখানে ১৬ লাখ টাকা, দ্বিতীয়-তৃতীয়- চতুর্থটির দাম ১৪ লাখ। এর পর ১০ লাখেরও বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।

এমন এলাহি কারবারে আদৌ কি খুশি অরিজিৎভক্তরা? এক যুবক টুইট করেন, ‘অরিজিৎ সিংকে ভালোবাসি। কিন্তু এত তো খরচ করতে পারব না।’ হতাশ আরও অনেকেই। বর্ষীয়ান কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘মুর্শিদাবাদের ছেলেটার এখন এত টাকার গরম!’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির