,

‘ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই’

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপির উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। নাশকতা বা দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

রবিবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইসলামপুর কামিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ইসলামপুর কামিল মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।

জেলা প্রশাসক নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদীখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার প্রমুখ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী-ধর্ষণকারী, লুণ্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড