,

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ডেবাডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হরিহরপুর গ্রামের মাসুদ (৫০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৭) ও মেয়ে মেহেরুন (১৩)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাসুদ সকালে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভেলাজান মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ডেবাডাঙ্গী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কোচের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনোয়ারা বেগম মারা যান। মুমূর্ষু অবস্থায় তার স্বামী মাসুদ ও মেয়েকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির