সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের খেলা দেখতে স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক গতকাল লিওনেল মেসিদের খেলা দেখতে উপস্থিত ছিল। শনিবার (২৬ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে রেকর্ড গড়ে মাঠে উপস্থিত হয় ভক্ত-সমর্থকরা।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইলে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। এ ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করেন মেসিরা।

ফিফা জানিয়েছে, দোহার উত্তরে লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ম্যাচে যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।

এর আগে মেসির মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনার ফিকে হয়ে যাওয়া আশা বেঁচে থাকে। এরপর সতীর্থ এনজো ফের্নান্দেজকে দিয়ে করালেন আরও একটি গোল। এই দুই গোলে ভর করেই মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়টা পেয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির আশাও টিকে রইল সঙ্গে সঙ্গে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে