সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে: শিল্পমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের চিনির কোনও অভাব নেই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে আরও ১ লাখ টন চিনি এনে রাখতে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের পরিসংখ্যান বলছে, পর্যাপ্ত চিনি মজুদ আছে এবং আগামী রমজান পর্যন্ত এই মজুদ পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে।

মন্ত্রী এদিন ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কল কারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। সভায় রাজশাহীর ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর