,

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩

news-image

মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে পিকআপ চালক মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া এলাকার মো. হাসান (৪২) ও বরিশালের বানারিপাড়ার বিশারকান্দি এলাকার মো. সোহেল (৩৮)।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ঢাকা থেকে চট্টগ্রাম গামী পিকআপকে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্য চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, দুজনের লাশ, দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনো নিহতদের স্বজনরা থানায় এসে পৌঁছায়নি। তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম