শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৌশলে লুকিয়ে আছে বলে মেজর জিয়াকে ধরা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছে। তাই তাকে ধরা যাচ্ছে না। তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।

আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে। দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশনও পাওয়া যাবে।

বিএনপির সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে ভালো মনে হবে সেখানে অনুমতি দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া এতো বড় জমায়েত রাজধানীতে সম্ভব না।’

২০১২ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া। এরপর তিনি যুক্ত হন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে। পরে যেটির নামকরণ করা হয় আনসার আল ইসলাম। একাধিক হত্যার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই মেজর জিয়া আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ