সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশস্থল থেকে চুরি গেল রুমিন ফারহানার মোবাইল

news-image

নিজস্ব প্রতিবেদক : সমাবেশস্থল থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।

মোবাইল ফোন চুরির বিষয়টি রুমিন ফারহানা বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান। বিষয়টি নিশ্চিত করে সাক্কু বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।’

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র জানান, মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে