শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, ‘আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আমাদের কমপক্ষের ২০ জন আহত হয়েছে।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সিরাজ মল্লিকের নেতৃত্বে শতাধিক লোক দিলীপ মাতুব্বরের ও জাকির মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রাতে ও সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ