,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায় ৩৫ বছর বয়সী এক নারী উঠতে গেলে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

এছাড়া আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি নোমান।

তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড