শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২০০ শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয়ছাত্র গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমে ১২০০ শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে শুভম নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভম ভারতের বেঙ্গালুরুর শহরের হোসাকেরহল্লি এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ শুভমের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। ওই মোবাইল ফোন থেকে এক হাজার ২০০টিরও বেশি নগ্ন ও অর্ধ-নগ্ন ভিডিও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভম জানিয়েছে, সে তার বহু বান্ধবীর অর্ধ-নগ্ন ছবি তুলেছে। তার মোবাইল ফোনে এ রকম এক হাজার ২০০টিরও বেশি ভিডিও ক্লিপ রয়েছে।

জানা গেছে, সম্প্রতি শুভম মেয়েদের ওয়াশরুম থেকে ক্যামেরা নিয়ে বের হওয়ার সময় এক ছাত্রী তাকে দেখে ফেলে। এরপর শুভম সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করে।

প্রশাসন ওয়াশরুমের আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখে জানতে পারে, বেশ কয়েকবার মেয়েদের ওয়াশরুমে গেছে শুভম। ক্ষমা চাওয়ার পর প্রশাসন তাকে সতর্ক করে ছেড়ে দেয়। এর দুদিন পর একই কাজ করতে দেখা যায় তাকে। এরপর প্রশাসন তার বিরুদ্ধে থানায় মামলা করে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া