ইউক্রেনে ৬০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎকেন্দ্র। দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্তের ফলে অন্ধকারে ডুবে আছে অনেক এলাকা। গতকাল শুক্রবার রাতের ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনজুড়ে ৬০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত বেশির ভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় ১ কোটি ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।’

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্রে কিয়েভের পাশাপাশি ওডেসা, লভিভ, ভিনিসিয়া এবং ডিনিপার অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি আরও বলেন, শুধু কিয়েভেরই ৬০ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। রাজধানীর অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার বিকেলে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পেতে লড়াই করছে।

শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। খবর: সিএনএন

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান