সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১৩ জনসহ ২৬০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত ২৬০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন।রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গত ১৭ দিনে তিনটি পদে সর্বমোট ২৬০ জন মনোনয়নপত্র কিনেছেন।

বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী স্বেবচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, জাসদ মনোনীত প্রার্থী শফিয়ার রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল রাজু ও স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান।

একই দিনে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ১১ এবং সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ৩ জন মনোনয়নপত্র কিনেছেন। এতে মেয়র পদে পাঁচজনসহ ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা কমিটির সাবেক আমির মাহাবুবার রহমান বেলাল, জাকের পার্টির খোরশেদ আলম, জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান (রওশন পন্থী) একেএম আব্দুর রউফ মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যবসায়ী মেহেদী হাসান বনি ও ডেইরী এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী