সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্নড়ে নিষিদ্ধ হতে পারেন রাশমিকা

news-image

বিনোদন ডেস্ক : বিপদ যেন পিছু ছাড়ছে না দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার। দক্ষিণী সিনেমায় জয় করে এসেছেন বলিউডে। হিন্দি সিনে জগতে তার অবস্থান পাকাপাকি হচ্ছে আর এরই মধ্যে জটিলতায় পড়ছেন তিনি। এবার শোনা যাচ্ছে, যেই কন্নড় ইন্ডাস্ট্রি থেকে তার ক্যারিয়ার জীবন শুরু, সেখানেই তাকে নিষিদ্ধ করা হচ্ছে!

কিছুদিন আগেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাশমিকা। উপায় না দেখে দীর্ঘ স্ট্যাটাসে নিজের ভাবনার কথাগুলো জানান। ধারণা করা হয়ছিলো, তার এমন উপলব্ধি আর নমনীয় বক্তব্যের পর সমালোচনার ঝড় থামবে। কিন্তু ফের নিজেরই কারণে বিপাকে পড়লেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রাশমিকা। সেখানে তিনি নিজের সিনে ক্যারিয়ারের প্রথম দিকের গল্প শেয়ার করেন। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিষেক হয়েছিলো তার। ছবিটির নাম বললেও সাক্ষাৎকারে তিনি ইচ্ছেকৃতভাবে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এড়িয়ে যান। যেটার নাম পারামাভ স্টুডিওস, এটির কর্ণধার রক্ষিত শেঠি, যিনি ‘কিরিক পার্টি’তে রাশমিকার নায়ক ছিলেন। শুধু তাই নয়, রাশমিকার সঙ্গে তার প্রেম ছিলো, এমনকি তারা বিয়ের জন্য বাগদানও করেছিলেন! কিন্তু কোনও কারণে সেই সম্পর্কে ইতি ঘটে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে রক্ষিত শেঠি ও তার প্রতিষ্ঠানের নাম এড়িয়ে যাওয়ার কারণেই তোপের মুখে পড়েছেন রাশমিকা। নেটিজেনদের কটাক্ষের মাঝে একটি টুইট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে শিগগিরই কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নিষিদ্ধ করা হতে পারে। ‘কৃতজ্ঞতাবোধের অভাব’র কারণে তাকে, এমনকি তার অন্য ভাষার সিনেমাও কর্ণাটকে নিষিদ্ধ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি।

যদি এমনটা সত্যি হয়, তাহলে দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় আয়োজনের দুটি সিনেমা বিপাকে পড়বে। এগুলো হলো আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ এবং থালাপতি বিজয়ের ‘ভারিসু’। দুটি সিনেমায় নায়িকা হিসেবে আছেন রাশমিকা।

এদিকে রাশমিকার হাতে বর্তমানে দুটি হিন্দি সিনেমার কাজও রয়েছে। এগুলো হলো ‘মিশন মজন’ ও ‘অ্যানিমেল’।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে