,

বাগান থেকে প্রবাসীর স্ত্রীর লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দুদিন পর মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৌসুমি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার বিকেলে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির যাওয়ার জন্য বের হয় মৌসুমি। দাদির সঙ্গে দেখা করে আর বাড়ি ফিরে আসেননি। তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার বিকেলে এক নারী বাগানে কাঠ কুড়াতে গিয়ে লাশ দেখে স্থানীয়দের খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড